নাড্ডার কনভয়ে হামলা, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি মুকুল রায়ের
দি নিউজ লায়ন ; ডায়মন্ডহারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। এই হামলায় আহত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ও৷ তাঁর গাড়ির কাচও ইটের ঘায়ে ভেঙেছে বলে জানা যায়। যদিও রাজ্য পুলিশের দাবি, নাড্ডার কনভয়ে কিছুই হয়নি৷
তবে ঘটনার পর মুকুল রায় বলেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে যা ঘটেছে, এরপর পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত৷ এর আগেও এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছিলেন মুকুল রায়৷ এবারে সেই দাবি আরও জোরের সঙ্গে জানালে তিনি।

Post a Comment